Social Icons

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

ইউটিউব দেখার ও ডাউনলোডেরB-) সাথে র‍্যাপিডশেয়ার থেকে ফ্রী ডাউনলোড করার পদ্ধতি:-BB-)কোন প্রক্সি,সফটওয়্যার বা অ্যাড-অন ছাড়াই-B-)B-)সবচেয়ে সহজ উপায়;);)

এই পদ্ধতিতে কিচ্ছু লাগবে না। কোন প্রক্সি- মক্সী - অ্যাড অন , আইপি হাইডার কিচ্ছু লাগবে না। আমাদের দেশে ইন্টারনেটের যে অবস্থা - তাতে প্রক্সি , আইপি হাইডার ইত্যাদি ইউজ করলে গতি কইমা যায় এমনিতে কচ্ছপ গতির ইন্টারনেট - তার উপর "মরার উপর খাঁড়ার ঘা" প্রক্সি - আইপি হাইডার ইউজ করলে আর গতিই থাকে না।

যাই হোক কাজের কথায় আসি----
প্রথমে আপনি গুগলে ঢুকুন। যে বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে সার্চ দেন।
ধরেন, আমি শিরোনামহীনের "বন্ধজানালা " গানটির ভিডিও দেখতে চাই।এইজন্য প্রথমে গুগলে যেয়ে নিচের ছবির মতো সার্চ দেই>

আসলে, যে বিষয়ে ভিডিও দেখতে চাই সে বিষয় টা লিখে ইউটিউব লিখে দিলেই হলো।
এরপর নিচের ছবির মতো সার্চ রেজাল্ট আসবে।যে ভিডিওটা দেখতে চান
সেই ভিডিওটার লিঙ্কটা কপি করেন।( ছবির মতো )

এরপর কপি করা লিঙ্কটা পাশের ট্যাব ওপেন করে তাতে পেস্ট করুন।


এখানে লিঙ্কটা হচ্ছে http://www.youtube.com/watch?v=-EfKqIMW2RI

আপনি শুধু www. এর পরে ss ( দুটো ছোট ss যোগ করে দিবেন)

তাহলে লিঙ্কটা দাঁড়াবে - www.ssyoutube.com/watch?v=-EfKqIMW2RI ।



এবার এন্টার চাপুন।তাহলেই একটা ওয়েবসাইট আসবে।এই ওয়েবসাইটটি থেকে আপনি ভিডিও দেখতেও পারবেন সাথে ডাউনলোডও করতে পারবেন।



এখন থেকে আর, সারাদিন প্রক্সি - আইপি হাইডার - ইত্যাদি ইউজ করা লাগবে না।এতে গতিও কমবে না। আরামে ব্রাউজ করতে পারবেন। আর কি চাই???B-)B-)



_____________________________________________________________________

এক্সট্রা টিপসঃ র‍্যাপিডশেয়ার, ফাইলফ্যাক্টরি থেকে ফ্রী ডাউনলোড করার পদ্ধতি!!!!
জলের মতো সহজ -
sfrom.net/ লিখে র‍্যাপিডশেয়ার বা ফাইলফ্যাক্টরির ডাউনলোড লিঙ্ক টা পেস্ট করে দিবেন।

মানে -- ডাউনলোড লিঙ্ক যদি http://rapidshare.com/files/408579189/fb2epub_1_0_35.zip.html এইটা হয়--
তাহলে আপনি লিখবেন - sfrom.net/http://rapidshare.com/files/408579189/fb2epub_1_0_35.zip.html
ফাইলফ্যাক্টরির ক্ষেত্রে এমনি।

যদি এটুকু কষ্ট করতেও না মন চায়-- তাহলে আপনি সরাসরি http://en.savefrom.net/ এই ওয়েবসাইটে চলে যান।

ডাউনলোড লিঙ্কটা পেস্ট করে দিন-- এবং ডাউনলোড বাটনে ক্লিক করুন --ডাউনলোড করুন সর্বাধিক গতিতে।

এছাড়া ফেসবুক থকে শুরু করে মেটাক্যাফে - অনেক সাইট থেকেই এই সাইট ডাউনলোডের সুবিধা দেয়--

যে সাইট থেকে ডাউনলোড করতে চান।সে সাইটের উপর ক্লিক করুন। তাহলে- আপনাকে ডাউনলোড করার পদ্ধতি দেখিয়ে দিবে।
_____________________________________________________________________________________________________

এছাড়া ,যদি সবসময় ইউজ করতে চান তাহলে আপনার জন্য আছে এই ওয়েবসাইট সেভ ফ্রম নেটের - অ্যাড অন ।


আর যারা মেইন ইন্টারফেস সহ ইউজ করতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন আইপি হাইডার সফটওয়্যার।এইগুলো বেশি বেশি করে ইউজ করেন-- ইন্টারনেটের গতি বেশি বেশি করে কমিয়ে ফেলুন। :P:P:P

অবশ্য , আমরা বাঙালি জাতি একটু স্লো মোশনে কাজ কাম করতে পছন্দ করি।;);):P:P আপনিও করেন। কুনো সমস্যা নাই। :D:D

এর আগে আমার আরো দুটি টেকি পোস্ট-
☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে B:-) :-B :-B ♣~*~* ツ
আর

আমরা যেইসব সফটওয়্যার ব্যাবহার করি,তার অরজিনাল দাম শুনলে অনেকেই হার্ট অ্যাটাক করতে পারেনB-)B-) তাই,এই পোস্ট দুর্বল চিত্তের ব্যক্তিদের জন্য নহে;);););)

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে ♣~*~* ツ


IP - মানে ইন্টারনেট প্রটোকল।এটির সাহায্যে যে কারও অবস্থান সম্পর্কে জানা যায়।আপনাকে যে কেউ যেকোনভাবে ইন্টারনেট ডিস্টার্ব করতে পারে অথবা হুমকিও দিতে পারে।প্রতারণা ও করতে পারে ।এরই প্রেক্ষিতে আপনার জানার প্রয়োজন হতে পারে -সে কোথায় থাকে। আর তার অবস্থান বের করা এখন আপনার জন্য আর কোন ব্যাপারই না। নিচের পদ্ধতি অনুসরণ করলে আপনি তার বাড়ির দরজা পর্যন্ত গিয়ে হাজির হতে পারবেন।এটা একটি আত্মরক্ষামূলক পোস্ট- হ্যাকিং পোস্ট নয়।

আইপি কি?
IP সম্পর্কে জানতে উপরের লিঙ্কে যেতে পারেন। আইপি একটি ইউনিক নাম্বার।সবার যেমন মোবাইল ফোন নাম্বার থাকে , তেমনি আইপি নাম্বারও থাকে।
কিছু আইপি নাম্বারের উদাহরণঃ
117.17.231.46
119.18.210.98
221.19.330.69 ইত্যাদি।
অন্যের আইপি বের করা খুব সহজ না হলেও-- এই পোস্টে তা যথাসম্ভব সহজ ভাবে উপস্থাপন করা হচ্ছে।

ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেসের প্রধান কাজ মূলত দুটি:
(১)হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেস সনাক্ত করা এবং
(২)অবস্থান খুজে বের করা।
আমরা এখানে অবস্থান খুঁজে বের করার সুযোগটাকে কাজে লাগাবো।

অন্যের আইপি জানার আগে নিজেরটা জেনে নেইঃ

নিজের আইপি জানতে এই---সাইটটিতে যান।ঢুকলেই দেখতে পারবেন আপনার সম্পর্কিত সকল তথ্য।
আমরা এখানে অবস্থান বের করার টেকনিকটা সম্পর্কে জানবো।ইন্টারনেটে আইপি অ্যাড্রেস খুঁজে বের করার বিভিন্ন পদ্ধতি আছে।কিন্তু ,আজকে আপনাদের প্রায় সবচেয়ে সহজতম উপায়টি শেখানো হবে।


স্টেপ ১- ওয়েবসাইটে যাওয়া

প্রথমে এই- সাইটটিতে যান।


স্টেপ ২- ইমেইল দিয়ে রেজিস্ট্রেশান করা

সাইটটিতে গেলে দেখবেন


এন্টার ইউর ইমেইল এর জায়গায় আপনার ইমেইলটি লিখে এন্টার চাপুন।

স্টেপ ৩- ইমেইলের ইনবক্সে ঢুকুন
এইবার আপনি আপনার ইমেইল আইডির ইনবক্সে ঢুকুন।ঢুকলে এইরকম একটি ইমেইল পাবেন---


ইমেইলটিতে ক্লিক করলে দেখবেন >

এইরকম একটি ইমেইল।মার্কড করা অংশটি হচ্ছে আপনার খুঁজে বের করার লিঙ্ক।
এই পর্যায়ে - আপনি যার আইপি জানতে চাচ্ছেন , তাকে মার্কড করা লিঙ্ক টি দিতে হবে।সে যদি এই লিঙ্কটিতে ক্লিক করে --ঐ লিঙ্কের ওয়েবসাইটটি তার আইপি সঙ্ক্রান্ত তথ্য সংগ্রহ করবে এবং আপনার কাছে তার আইপি সম্পর্কিত তথ্য সাথে সাথে ইমেইল করে পাঠিয়ে দিবে।( চিন্তা করবেন না, এটা অনেক ট্রাস্টেড সাইট-- দু লক্ষেরও বেশি মানুষ এটা ইউজ করেছে- পিশিং বা অন্য কিছুর প্রশ্নই আসে না )

স্টেপ ৪-- লিঙ্ক গছিয়ে দেওয়া!!

আপনি ফেসবুকে চ্যাটের সময় অথবা মেসেজ করে তাকে লিঙ্ক দিয়ে বলতে পারেন----- আপনার মুড পরীক্ষা করতে চান্‌ -তাহলে এই ওয়েবসাইটটিতে ঢুকুন।এই ওয়েবসাইটটিতে কেউ ঢুকলে বিরাট একটা স্মাইলি দেখতে পাবে।
অথবা বলতে পারেন -- আপনার জন্য অসাম কিছু অপেক্ষা করছে।এই সাইটটিতে ঢুকলেই বুঝতে পারবেন।অথবা লিঙ্কটা শুধু দিয়ে আসলেই হবে।সে একাই ঢুকবে।আপনার ক্রিয়েটিভটির উপর নির্ভর করছে , কিভাবে তাকে লিঙ্ক গছাবেন।যাই হোক একটা অজুহাত দেওয়া আরকি!


স্টেপ ৫ - যাকে খুঁজছেন তার তথ্য ইমেইলের মাধ্যমে পান!!


যদি, সে আপনার লিঙ্কে ঢুকে -- তাহলে সাথে সাথে আপনার কাছে একটা মেইল আসবে-- মেইলে ক্লিক করলে দেখবেন এরকম একটা লিঙ্ক আছে--


ইমেইলে দেয়া মার্ক করা লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন>>>


-- যাকে খুঁজছেন তার অবস্থান। সাথে তার আইপি, সে কি ব্রাউজারে ব্রাউজ করছে,কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে।আর কি চাই???

উপরের ছবিতে মার্ক করা অংশটি হচ্ছে যাকে খুঁজছেন তার আইপি ।এখানে শুধু সামান্য তথ্য দেয়া আছে। আপনার যদি আর বিস্তারিত তথ্য চাই তাহলে এই -- ওয়েবসাইটটিতে যান।ঐ আইপি লিখে সার্চ দিন।তাহলে আরও বিস্তারিত ঠিকানা সহ সকল তথ্য পেয়ে যাবেন।আশা করি খুশি হয়েছেন।

এরপরও যদি সন্তুষ্ট না হন-- এবং আরও তথ্য চান। তাহলে, ঐ আইপি লিখে গুগলে সার্চ দিতে পারেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটগুলোতে গিয়ে আইপি লিখে সার্চ দিতে পারেন__
আইপি এড্রেস লোকেটর / হোয়াট ইজ মাই আইপি /

তবে একটা সমস্যা আছে- - যারা মোবাইল অপারেটরদের মানে জিপি ,জুম আলট্রা, রবি ইত্যাদির ইন্টারনেট ব্যবহার করেন তাদের কোন আইপি নেই( মানে নিজস্ব আইপি নেই)।ফলে, এইসব ইউজারদের সঠিকভাবে ট্র্যাকিং করা যাবে না ।এছাড়া, আইপি হাইডিং টেকনোলজি ইউজ করলে খুঁজে পাওয়া একটু সমস্যা হবে।
তবে, যারা বিটিসিএল বা এলাকা ভিত্তিক প্রভাইডারদের নেট কানেকশন ইউজ করেন-- তাদের নির্দিষ্ট আইপি আছে।এদেরটা বের করা যাবে।অপরাধী যদি এইধরনের নেট কানেকশন ইউজ করে তাহলে আপনি তার একুরেট লোকেশন পাবেন।

আমার তথ্য দেখুনঃ


আরও নিখুঁত তথ্য পেতেঃ

জিওলোকেশন এর জায়গায়- দেখুন Latitude এবং Longitude দেওয়া আছে।ওইটা দিয়ে আপনি ম্যাপে অপরাধীর অবস্থান দেখতে পাবেন। এর জন্য --আপনি এই সাইটে যান। এরপর নিচের ছবির মতো একটা অপশন দেখবেন

হলুদ তীর দেওয়া লোড অংশে ক্লিক করলেই ম্যাপে অপরাধীর অবস্থান দেখা যাবে।

উপরের পদ্ধতিতে আপনি যাকে খুঁজছেন তার তথ্য গুগল ম্যাপের সাহায্যে পেয়ে যাবেন।এছাড়া গুগল আর্থও ব্যবহার করতে পারেন।



ইমেইল থেকে আইপি ট্র্যাক করুন- আর বের করে ফেলুন যাকে খুঁজছেন তার অবস্থানঃ


অনেক সময় অনেক ফালতু লোক ফালতু ইমেইল পাঠিয়ে মজা করে।আবার অনেকে স্প্যামিং করে। আবার অনেকে হুমকিও দেয়।তাদের অবস্থান বের করাও অনেক সময় জরুরি হয়ে দাড়ায় ।তাদের আইপি ট্র্যাক করার পদ্ধতি নিচে দেখানো হল।

আপনি উপরের স্টাইলে তাকে লিঙ্ক দিয়েও আইপি সংগ্রহ করতে পারেন। অথবা নিচের স্টাইলেও পারেন।

ফর জিমেইল----

যার আইপি জানতে চান তার পাঠান ইমেইল খুলুনঃ
মেইলটি ওপেন করার পর উপরের দিকে দেখুন reply , reply all , show
original ইত্যাদি লেখা আছে

Show original এ ক্লিক করুন।তারপর নতুন উইন্ডো ওপেন হবে এবং অনেকগুলো লেখা দেখতে পাবেন সবগুলো কপি করে - এই সাইটিতে যান।
সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন অপরাধীর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি ।

ফর ইয়াহুমেইল ----
নতুন ভার্সনের ক্ষেত্রেঃ যে ইমেইলের সেন্ডারকে বের করতে চান-- তার ইমেইলের উপর মাউজ রেখে রাইট ক্লিক করুন এবং View full Header এ ক্লিক করুন( পুরাতন ভার্সনের ক্ষেত্রেঃমেইল ওপেন করেন। তারপর "View Full Header"-এ ক্লিক করুন)। তাহলে , একটি উইন্ডো ওপেন হবে । সেখান থেকে সব লেখা কপি করে এই সাইটিতে যান।
সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন ভিকটিম-এর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি ।

ফর হটমেইলঃ
ইমেইলের উপর রাইট ক্লিক করেন তারপর “View Full Header”-এ ক্লিক করুন।তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
ঐ থেকে থেকে সব "কপি" করেএই সাইটিতে যান। ।সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন ভিকটিম-এর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি।


আপনি ট্র্যাকিং এর হাত থেকে বাঁচবেন যেভাবে -

আপনি বিভিন্ন আইপি হাইডিং সফটওয়্যার ব্যাবহার করতে পারেন - তবে আমি সবচেয়ে পছন্দ করি আল্ট্রাসার্ফ ।এটি গতি কমায় না-- এবং এফেক্টিভও।
এছাড়া ব্যাবহার করতে পারেন --
হটস্পটশিল্ড / টানেলবিয়ার / প্রাইভেটাইজ
এগুলো সবগুলোই ফ্রী। এগুলো দিয়ে ব্লকড ওয়েবসাইটও(ইউটিউব ) ভিসিট করা যায়।


এই পোস্টটি লেখতে অনেক পরিশ্রম করতে হয়েছে-- কিন্তু এটা যদি আপনাদের কাজে আসে তাহলে আমি সার্থক।




বিশেষ দ্রষ্টব্যঃ এটি একটি আত্মরক্ষা মূলক পোস্ট। হ্যাকিং পোস্ট নয়।আমাদের সকলেরই এই ধরনের ট্র্যাকিং সিস্টেম জানা দরকার। অনেকসময় অনেক ফ্রড আমাদের হুমকি দেয়।আমরাও তাদের সাথে ক্যাচালে জড়িয়ে পড়ি।আবার, অনেক সময় ব্যক্তি আক্রমণ করতেও দেখা যায় -- তাদের হাত থেকে বাচতে আমাদের সকলেরই এই ধরনের টেকনিক জানা প্রয়োজন।

এছাড়া, এই বিষয়ে খুব কমই পোস্ট দেখেছি। যেগুলো দেখেছি সেগুলোও খুব কাজের বলে মনে হয়নি। তাই, এই বিষয়ে পোস্ট লিখলাম।

আমাদের সকলেরই এই বিষয়ে জানা উচিত।সাইবার সন্ত্রাসী বা প্রতারকদের পরিচয় উন্মোচিত হোক এখনই...



স্টপ সাইবার ক্রাইম। ট্রেস হিম এন্ড বিট হিম।


আপডেটঃ যারা কষ্ট করে পড়েছেন তাদের জন্য একটি কুরআন শরীফ ফ্রী
সাইজ মাত্র ১.৮ এমবি।মিডিয়াফায়ার লিঙ্ক - বাংলা কুরআন
ইংলিশ, বাংলা ,আরবি সহ।


পোস্ট চলবে ... ট্রেস করার আরও ২টি পদ্ধতি নিয়ে হাজির হব । আপনাদের কাছে---- এই পোস্টেলিঙ্ক এই পোস্টে দিয়ে দেওয়া হবে। 


পূর্বে প্রকাশিতঃ সামুতে  

বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

যে কবিতা গুলো না পড়লে জীবন বৃথা হবার সম্ভাবনা ৯৯.৯৯%

প্রথমেই আমার সবচেয়ে প্রিয় কবিতা:)
আসাদের শার্ট-শামসুর রাহমান
গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের

জলন্ত মেঘের মতো আসাদের শার্ট

উড়ছে হাওয়ায় নীলিমায়।



বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে

নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো

হৃদয়ের সোনালি তন্তুর সুক্ষ্মতায়

বর্ষীয়সী জননী সে-শার্ট

উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে।



ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর-শোভিত

মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট

শহরের প্রধান সড়কে

কারখানার চিমনি-চুড়োয়

গমগমে এভেন্যুর আনাচে কানাচে

উড়ছে, উড়ছে অবিরাম

আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,

চৈতন্যের প্রতিটি মোর্চায়।



আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা

সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;


আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।

..............................এ কবিতাটি পড়লে অদ্ভুত একটা অনুভূতি হয়!ঠিক বলে বোঝাতে পারব না!!!!!অসাধারন বিশেষণটিও কম হয়ে যায় এই কবিতার ক্ষেত্রে_________________
(২)আরেকটি কবিতা যেটা শুনলে আরও মাথা খারাপ হয়ে যায়।জীবন কত কঠিন হতে পারে তা পড়ার বই আর নেট ইউজ করে তরুন প্রজন্ম কখনই বুঝতে পারবে না>>>>

__রানার-সুকান্ত ভট্টাচার্যের______________________________

 রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,
রানার চলেছে, রানার !
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার-
কাজ নিয়েছে সে নতুন খবর আনার ।

রানার ! রানার !
জানা-অজানার
বোঝা আজ তার কাঁধে,
বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;
রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,
আরো জোরে, আরো জোরে হে রানার দু্র্বার দুর্জয় ।
তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,
আরো পথ, আরো পথ – বুঝি লাল হয় ও – পূর্ব কোণ ।
অবাক রাতের তারারা, আকাশে মিট্‌মিট্ করে চায়;
কেমন ক’রে এ রানার সবেগে হরিণের মতো যায় !
কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে -
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;
হাতে লন্ঠন করে ঠন্‌ঠন্, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।

এমনি ক’রেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’ ।
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে ।
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, আনুরাগে,
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে ।


রানার ! রানার !
এ বোঝা টানার দিন কবে শেষ হবে ?

রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ?
ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,
রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে ।
কত চিঠি লেখে লোকে -
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।
এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,
এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,
এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে ।
দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, -
এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি -
রানার ! রানার ! কি হবে এ বোঝা ব’য়ে ?
কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে ?
রানার ! রানার ! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল ?

রানার ! গ্রামের রানার !
সময় হয়েছে নতুন খবর আনার;
শপথের চিঠি নিয়ে চলো আজ
ভীরুতা পিছনে ফেলে -
পৌঁছে দাও এ নতুন খবর,
অগ্রগতির ‘মেলে’,
দেখা দেবে বুঝি প্রভাত এখুনি -
নেই, দেরি নেই আর,
ছুটে চলো, ছুটে চলো আরো বেগে
দুর্দম, হে রানার ॥
_____________________________
এ কবিতাটি আমি প্রথম সতীনাথ বন্দোপাধ্যায়ের গান হিসেবে শুনেছিলাম
(৩)>
বিদ্রোহী -কাজী নজরুল ইসলাম

বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া,
খোদার আসন “আরশ” ছেদিয়া
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!
মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর -
আমি চির-উন্নত শির!

আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!
আমি দুর্ব্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল!
আমি মানি নাকো কোনো আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম,
ভাসমান মাইন!
আমি ধূর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!
আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর!
বল বীর -
চির উন্নত মম শির!

আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণী,
আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণী!
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি চল-চঞ্চল, ঠুমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল্!
আমি চপলা-চপল হিন্দোল!

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা’,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা,
আমি উদ্দাম, আমি ঝঞ্ঝা!
আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর।
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর।
বল বীর -
আমি চির-উন্নত শির!

আমি চির-দুরন্ত-দুর্ম্মদ,
আমি দুর্দ্দম, মম প্রাণের পেয়ালা হর্দ্দম্ হ্যায়্ হর্দ্দম্
ভরপুর মদ।
আমি হোম-শিখা, আমি সাগ্নিক, জমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি!
আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান,
আমি অবসান, নিশাবসান।
আমি ইন্দ্রাণি-সূত হাতে চাঁদ ভালে সূর্য্য,
মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য।
আমি কৃষ্ণ-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা বারিধির।
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
বল বীর -
চির উন্নত মম শির।

আমি সন্ন্যাসী, সুর-সৈনিক
আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক!
আমি বেদুঈন, আমি চেঙ্গিস,
আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্ণিশ!
আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার,
আমি ইস্ত্রাফিলের শিঙ্গার মহা-হুঙ্কার,
আমি পিনাক-পাণির ডমরু-ত্রিশূল, ধর্ম্মরাজের দন্ড,
আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব-নাদ-প্রচন্ড!
আমি ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য,
আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব!
আমি প্রাণ-খোলা-হাসি উল্লাস, – আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস,
আমি মহা-প্রলয়ের দ্বাদশ রবির রাহু-গ্রাস!
আমি কভু প্রশান্ত, – কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,
আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্প-হারী!
আমি প্রভঞ্জনের উচ্ছাস, আমি বারিধির মহাকল্লোল,
আমি উজ্জ্বল আমি প্রোজ্জ্বল,
আমি উচ্ছল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল্ দোল!

আমি বন্ধন-হারা কুমারীর বেণী, তন্বী-নয়নে বহ্নি,
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম-উদ্দাম, আমি ধন্যি।
আমি উন্মন মন উদাসীর,
আমি বিধাতার বুকে ক্রন্দন-শ্বাস, হা-হুতাশ আমি হুতাশীর!
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির-গৃহহারা যত পথিকের,
আমি অবমানিতের মরম-বেদনা, বিষ-জ্বালা, প্রিয়-লাঞ্ছিত
বুকে গতি ফের!
আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়,
চিত- চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর!
আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল ক’রে দেখা অনুখন,
আমি চপল মেয়ের ভালোবাসা, তা’র কাঁকন-চুড়ির কন্-কন্।
আমি চির-শিশু, চির-কিশোর,
আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি নিচোর!
আমি উত্তর-বায়ু, মলয়-অনিল, উদাসী পূরবী হাওয়া,
আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীনে গান গাওয়া!
আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র রবি,
আমি মরু-নির্ঝর ঝর-ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি! -
আমি তুরিয়ানন্দে ছুটে চলি এ কি উন্মাদ, আমি উন্মাদ!
আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে
সব বাঁধ!

আমি উত্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন,
আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন!
ছুটি ঝড়ের মতন করতালি দিয়া
স্বর্গ-মর্ত্ত্য করতলে,
তাজি বোরবাক্ আর উচ্চৈস্রবা বাহন আমার
হিম্মত-হ্রেস্বা হেঁকে চলে!
আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব-বহ্নি, কালানল,
আমি পাতালে মাতাল অগ্নি-পাথর-কলরোল-কল-কোলাহল!
আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া, দিয়া লম্ফ,
আণি ত্রাস সঞ্চারি ভুবনে সহসা, সঞ্চরি’ ভূমি-কম্প!
ধরি বাসুকির ফনা জাপটি’, -
ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি’!
আমি দেব-শিশু, আমি চঞ্চল,
আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব-মায়ের অঞ্চল!

আমি অর্ফিয়াসের বাঁশরী,
মহা- সিন্ধু উতলা ঘুম্-ঘুম্
ঘুম্ চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ্ঝুম্
মম বাঁশরী তানে পাশরি’
আমি শ্যামের হাতের বাঁশরী।
আমি রুষে উঠে’ যবে ছুটি মহাকাশ ছাপিয়া,
ভয়ে সপ্ত নরক হারিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!
আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া!

আমি প্লাবন-বন্যা,
কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস-ধন্যা -
আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা!
আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি,
আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণি!
আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী,
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!

আমি মৃণ্ময়, আমি চিন্ময়,
আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়!
আমি মানব দানব দেবতার ভয়,
বিশ্বের আমি চির দুর্জ্জয়,
জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,
আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ-পাতাল-মর্ত্ত্য
আমি উন্মাদ, আমি উন্মাদ!!
আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে
সব বাঁধ!!
আমি পরশুরামের কঠোর কুঠার,
নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!
আমি হল বলরাম স্কন্ধে,
আমি উপাড়ি’ ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে।

মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -
বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি আমি সেই দিন হব শান্ত!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব-ভিন্ন!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!

আমি চির-বিদ্রোহী বীর -
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

------এটা সম্বন্ধে কিছুই বলার নেই!!!শিরায়,উপশিরায় এই কবিতা আঘাত হানে!!

---------(৪)আরেকটা এপিক মার্কা কবিতা>>>>>>
বনলতা সেন-জীবননান্দ দাশ


 হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনই দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে চাওয়া নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন,
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল।
সব পাখি ঘরে আসে — সব নদী; ফুরায় এ-জীবনের সব লেনদেন ;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।


চিনতে পারছেনতো জীবননান্দ সাহেবকে।।
 

এই কবিতাগুলো না পড়লে সত্যিই জীবন বৃথা.........
।কবিতাগুলো আসলেই অসাধারন_______
আমার ইচ্ছা আছে সেরা সেরা কবিতা গুলো নিয়ে একটা সিরিজ করার...দেখা যাক পারি না্কি:|......।।


পূর্বে সামুতে প্রকাশিত  

ইউটিউব দেখার এবং ডাউনলোড করার জন্য পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়(স্টেপ টু স্টেপ স্ক্রীনশট সহ)-- এর থেকে সহজ কোন উপায় থাকলে পোস্ট ফিরত নিমু ;)

কথা বেশি বলবো না।খুব সংক্ষিপ্ত কথা।
প্রথম মজিলা ফায়ারফক্সে ঢুকুন।তারপর-
1--Add-ons এ যান।

 2--Get Add-ons এ ক্লিক করুন। 

 3-- উপরের search all add-ons এ যান । সার্চ বক্সে লিখুন ""stealthy"" । 

 4--ওইখান থেকে ''''Stealthy 2.5"" অ্যাড অন টি ইন্সটল করে নিন ।রিস্টার্ট নিতে হবে। 

 এরপর এইরকম একটি অপশন পাবেন।

  

আইকনটি লাল হয়ে আছে। তার মানে ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে।
আইকনটিতে একবার ক্লিক করুন।দেখবেন, সবুজ হয়ে গেছে- ।
 _____________________________________________________________________________________________________________
এত্ত কষ্ট করা লাগবে না । আমি ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি--
STEALTHY ( add-on)

এই লিঙ্ক থেকে অ্যাড অনটি নামিয়ে নেন।এরপর রিস্টার্ট দিলেই কাজ হয়ে যাবে। :)

উপরের লেখাটি লেখার কারণ -- যাতে এই পোস্ট না থাকলেও আপনি- ডাউনলোড করতে পারেন।

___________________________________________________________
 
এর সুবিধাঃএইবার ইচ্ছামতোন ইউটিউব সহ অন্যান্য ব্লকড সাইটগুলো ভিসিট করতে পারবেন।এইটা দেওয়ার কারন যারা প্রক্সি- মক্সি ইউজ করতে করতে বিরক্ত হইয়া যাচ্ছেন।আর, প্রক্সি- মক্সি , আইপি হাইডার ইত্যাদি নানা জিনিষ ইউজ করতেছেন। আর স্পিডও স্লো হয়ে যাচ্ছে।
আর এইখানে _- -আপনি যখন, অন্যান্য সাইটে যাবেন তখন, একবার লেফট ক্লিক করলেই, অ্যাড অন অফ হয়ে যাবে। আর , আপনার ব্রাউজিং স্পীডও কমবে না। :):) আর কি চাই ।



২ নাম্বার টিপসঃ অনেকেই বলেন ভাই ইউটিউবে ভিড্যু ডাউনলোড করমু কেমতে ??? :-/ প্রশ্ন শুইনা চান্দি গরম হইয়া গেলে-- নিচের টিপস টা শিখায়ে দিবেন ।

- ধরেন, আপনি একটা ভিডিও দেখতেছেন-- ভিডিওটা ডাউনলোড করতে মন চাইতাছে । প্রথমে ভিডিওর লিঙ্ক টা কপি করেন।আমি এখন দেখতেছি-
লিন্‌কিন পার্কের " Castle of glass "--এর লিঙ্ক হলো-
http://www.youtube.com/watch?v=ScNNfyq3d_w  
ভিডিওটা ডাউনলোড করতে হলে-
লিঙ্কের মাঝখানে www এর পরে -- ss যোগ করে দিবেন ।
তাহলে লিঙ্কটি হবে_ www.ssyoutube.com/watch?v=ScNNfyq3d_w ।
তারপর আপনি একটা ওয়েবসাইট দেখতে পাবেন ।

সেইখানে বিভিন্ন ফরমেট রয়েছে।সুবিধা অনুযায়ী যে ফরমেটে ক্লিক করবেন-- সেই ফরমেটেই ভিডিওটি রিজিউমেবল ভাবে ডাউনলোড হয়ে যাবে। :):)

ফেবু থেকেও একি স্টাইলে ভিডিও ডাউনলোড করতে পারবেন।শুধু www. পরে ss যোগ করে দিবেন।

এর সুবিধাঃকোনও সফটওয়্যার লাগে না এবং রিজিউমেবল।



আশা করি , পৃথিবীতে এর চাইতে কোনও সহজ উপায় নাই।এরপরও যদি কেউ, ইউডিউব নিয়া কিছু কইছে-- তার কিন্তুক খবর আছে।অনেক কষ্ট করে সাধারণ জিনিসটি অনেক ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপর , আর কোনও সমস্যা থাকার প্রশ্নই উঠে না।  


Translate

 

Sample text

Sample Text

Sample Text